শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও

নলছিটিতে সড়কের নির্মান কাজ উদ্বোধন করলেন ইউএনও

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি পৌরসভা এলাকার কাঠেরপোল থেকে শংকরপাশা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় হয়ে পুলেরহাট সড়কটির বেহাল দশা গত এক দশক ধরেই।ভাঙাচোরা আর খানাখন্দে যানবাহন চলাচলের অনুপোযোগী গত এক দশক।বৃদ্ধ,রোগী কিংবা মালামাল পরিবহনে স্থানীয়দের দুর্ভোগ পৌছেছিলো চড়মে।অবশেষে সড়কটি আসমান খানের বাড়ির সামনে থেকে এক কিলোমিটার সড়ক নতুন করে ইউনিব্লকে নির্মানের কাজ শুরু করলো নলছিটি পৌরসভা।

আজ সোমবার ১২ মে বিকাল পাচটায় কাজটির শুভ উদ্বোধন করেন নলছিটি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:নজরুল ইসলাম।

ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এলজি সি আর আর পি প্রকল্পের আওতায় প্রায় ৭৫ লক্ষ ২৬ হাজার টাকা ব্যায়ে সড়কটির এক কিলোমিটার অংশ ইউনিব্লক দ্বারা নির্মান করবে নলছিটি পৌরসভা।

২০২৩ সালের বর্ষা মৌসুমে রাস্তাটির খানাখন্দের কারনে ভ্যান থেক ছিটকে পরে মাথার খুলি ভেঙে প্রান হারায় স্থানীয় দিন মজুর কবির হোসেনের পাচ বছর বয়সী শিশু সন্তান।পৌর প্রশাসকের নির্দেশনায় নিহত শিশুটির প্রতি সম্মান জানাতে ঠিক সেই দুর্ঘটনাস্থলেই নির্মান করা হয়েছে উদ্বোধন ফলক।

এ-সময় আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপ সহকারী প্রকৌশলী আবুল হোসেন,সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর পিতা কবির হোসেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল জিহাদী,উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জাকির গাজী,ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাস হোসেন,সাধারণ সম্পাদক মনির হোসেন,জলিল ব্যাপারী,বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় অন্যন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD