বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

কসবায় ১০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই বিষয়কে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং পিইডিপি-৪ কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ মে) বিকালে কসবা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।

প্রধান শিক্ষক মো. ফারুক আহাম্মদ ভুইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশিদ ঢালী, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম রব্বানী এবং প্রধান শিক্ষক তাছলিমা আক্তার দীপ্তি।

বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বহুমাত্রিক উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রযুক্তির আধুনিক সুবিধা পৌঁছে দিতে এ ল্যাপটপ বিতরণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে শিক্ষকদের পাঠদান আরও সহজ ও যুগোপযোগী হবে, পাশাপাশি প্রশাসনিক কাজেও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ হস্তান্তর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD