শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
কসবায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

কসবায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান ভূইয়া।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. ইমন হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, ডা. জাকিয়া সুলতানা, ডা. মো. মামুনুর রশিদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম হারুনুর রশিদ ঢালি, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভার পর স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD