শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
তরুণ প্রজন্ম ৫৪ বছরের শাসনামল আবার ফিরে আসুক সেটা চায়না -আতাউর

তরুণ প্রজন্ম ৫৪ বছরের শাসনামল আবার ফিরে আসুক সেটা চায়না -আতাউর

প্রেসবিজ্ঞপ্তি।।
বি-বাড়ীয়া-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার বলেছেন, এদেশের তরুণ প্রজন্ম ৫৪ বছরের শাসনামল আবার ফিরে আসুক সেটা চায়না।তারা চায় নতুন বন্দোবস্ত।যার মাধ্যমে ন্যায়-ইনসাফের শাসন ব্যবস্থা কায়েম হবে।দেশের সর্বক্ষেত্রে
তিনি আজ সকাল ৯টা থেকে রাত ৭.৪৫টায় কসবা উপজেলার কুটি,বাদের ও খাড়েরা ইউনিয়নে স্থানীয় সংগঠন আয়োজিত পৃথক ৩টি ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কুটি ইউপি জামায়াতের আমীর হেলাল উদ্দিন, বাদের ইউনিয়ন সভাপতি এমদাদুল হক ও খাড়েরা ইউনিয়ন আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনীতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী ইয়াকুব আলী,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কদমতলী থানা আমীর মো. মহিউদ্দিন,কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,সাবেক আমীর মুজিবুর রহমান মাষ্টার,নায়েবে আমীর শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারওয়ার, বক্তব্য রাখেন ছাত্রশিবিরের বি-বাড়ীয়া জেলার সাবেক সেক্রেটারি জাবের শরীফ, সাবেক অফিস সম্পাদক আরিফুল ইসলাম ও আমীর হোসাইন,উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ ও তুহিন রেজা প্রমুখ।
আতাউর রহমান সরকার বলেন,তরুণ প্রজন্মের প্রথম ভোট ইনসাফের প্রতিক দাড়িপাল্লার পক্ষে হোক সেটাই আমাদের কামনা।জামায়াতে ইসলামী বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঈদ পুনর্মিলনী শেষে কুটি বাজার,খাড়েরা বাজারে গণসংযোগ করেন আতাউর রহমান সরকার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD