বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কসবায় ফলদ বনজ ও ওষধি গাছের চারা বিতরণ

কসবায় ফলদ বনজ ও ওষধি গাছের চারা বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বুধবার (০২ জুলাই) মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২শতাধিক শিক্ষার্থীদের মাঝে ৮হাজার ৩০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

কসবা পরিষদ চত্ত্বরে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম। কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ ভূইয়া, পাওয়ারগ্রীড (পিজিসিবি) উপসহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয় প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৪ হাজার ৮০০ ও পাওয়ারগ্রীড (পিজিসিবি) এর উদ্যোগে ৩ হাজার ৫০০ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা উপজেলার ৭৬টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার ১২শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD