বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
পঞ্চগড়ের তেতুলিয়ায় প্রধানমন্ত্রী ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

পঞ্চগড়ের তেতুলিয়ায় প্রধানমন্ত্রী ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তেতুলিয়া দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে এই জন্মবার্ষিকী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল। আলোচনায় তিনি বলেন আমরা অত্যন্ত ভাগ্যবান, এবং আনন্দিত এজন্য যে, আমরা একই সাথে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও তার কন্যা দেশনেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী পালন করতে পারছি।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি জাহেদ আলী, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD