শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
টিডিএসে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য বীর চেয়ার

টিডিএসে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য বীর চেয়ার

প্রেস বিজ্ঞপ্তি-
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর এক বছর পূর্তি উপলক্ষ্যে দেড় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এ ‘জুলাই কর্ণার উদ্বোধন করা হয়েছে। ট্রেনিং স্কুলের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের২য় তলায় ১৩ অগাস্ট ২০২৫ তারিখ বুধবার সকালে এই কর্ণারের উদ্বোধন করা হয়। ট্রেনিং স্কুলের ট্রেনিং প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে জুলাই কর্ণারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এই দিনে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে। বির মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের সম্মানে বসানো এ আসনের নাম ‘বীর চেয়ার”। অতিরিক্ত ডিআইজি ট্রেনিং এর পরিকল্পনায় “জুলাই কর্ণার” কক্ষে এ চেয়ার বসানো করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধারা বা জুলাই যোদ্ধাদের পুলিশের যে কোনো সেবা নিতে টিডিএসে গেলে নির্ধারিত এই আসনে বসবেন। মঙ্গলবার থেকে ‘বীর চেয়ারে’ বসার রীতি চালু হয়েছে।
উদ্বোধন শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি। এরপর অতিথিবৃন্দ ‘জুলাই কর্ণার’ ঘুরে দেখেন। জুলাই কর্ণারে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, পেপার কাটিং, গ্রন্থসহ বিভিন্ন ডকুমেন্ট রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রশাসন নাজলি ফেরদৌসি, পুলিশ সুপার ট্রেনিং লিপি সাহা, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, এএসপিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD