বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন এর বৃক্ষরোপণ কর্মসূচি

ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন এর বৃক্ষরোপণ কর্মসূচি

সুরাইয়া আক্তার চিশতি রিমা।।
ইনার হুইল ক্লাব অব ঢাকা আপটাউন ২৩ আগস্ট সনিবার দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে। হুমায়ুন পার্ক থেকে বেনুখালী বাসস্ট্যান্ড ও শিবরামপুর গ্রামের পশ্চিমাংশে তিন শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এর মধ্যে নিম, কৃষ্ণচূড়া, কাঁঠাল, রাধাচূড়া, বকুল ও টগরসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন খারশুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সরকার, বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল হালিম খান, ইউপি সদস্য জনাব আবুল হোসেন (২ নং ওয়ার্ড), সঞ্চিত মণ্ডল (৩ নং ওয়ার্ড), সমাজসেবক মো. চাঁন মিয়া, সমাজসেবক আবুল হাসিম, স্কাউট শিক্ষক নিরঞ্জন কুমার বালা, খারশুর উচ্চ বিদ্যালয়ের সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য ননী গোপাল সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে এলাকায় বিলবোর্ডও স্থাপন করা হয়।

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট রিমা চিশতী বলেন, “ইনার হুইল একটি আন্তর্জাতিক নারী সংগঠন। বিশ্বের ১০৪টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। মানবসেবা ও পরিবেশ রক্ষার অংশ হিসেবে প্রতিবছর আমরা বৃক্ষরোপণের আয়োজন করি। পরিবেশ ভালো থাকলে আমাদের জীবনও সুন্দর হবে।”

ক্লাব কোরেসপন্ডেন্ট মাহফুজা আকন্দ বলেন, “সবুজ বৃক্ষ মনকে সতেজ করে। আমাদের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে। সেই দায়িত্ব থেকেই ক্লাবের সদস্যরা মিলিতভাবে এই কর্মসূচির আয়োজন করেছেন।”

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD