অধ্যাপক শেখ কামাল উদ্দিন।।
বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার অধিবাসীদের সামাজিক সংগঠন কসবা ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে ২৩ এপ্রিল উপজেলার স্বনামধন্য ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষোপকরণ বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সম্মানিত সভাপতি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ খাইরুল এনাম এর নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক রূপালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফসার মো: দেলোয়ার হোসেন, ট্রেজারার, সোনালী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক সানাউল হক সরকার,
অগ্রণী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মো: নুরুল আলম, ব্র্যাক ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মো: সফি উল্লাহ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন; মনিচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুপদ শীল; চাটুয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো: অলিউল্লাহ; শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সখিনা আক্তারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কসবা ব্যাংকার্স সোসাইটির কার্যনির্বাহী কমিটির এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ মহতি উদ্যোগে কসবা ব্যাংকার্স সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শিক্ষা বিস্তার, পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন কসবা ব্যাংকার্স সোসাইটির সভাপতি মো: খায়রুল এনাম।
Leave a Reply