সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ
কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা

কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ কমিটি হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেলী পাতাইসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসনাত, সাধারণ সম্পাদক হয়েছেন গোসাইস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া আক্তার এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান।
অনুষ্ঠানে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পালের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আবুল হাসনাত, নির্বাহী সভাপতি মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক তানিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা বিএনপির মহিলা নেত্রী লুৎফুর নাহার রিনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন এবং যুবদল নেতা সাহিদুল খা উল্লেখযোগ্য।
জানা যায়, স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের সুপারিশে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক মো. আছাদুজ্জামান ফুল মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া এ কমিটি অনুমোদন দেন।
এর আগে গত ১৩ এপ্রিল কেন্দ্রীয় কমিটি পূর্বের কমিটি বিলুপ্ত করে আবুল হাসনাতকে সভাপতি ও তানিয়া আক্তারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নবগঠিত এ কমিটি শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD