বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন
কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন

কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন

অধ্যাপক শেখ কামাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ বিকেলে কসবা উপজেলার ব্যাংক ম্যানেজারগণের পেশাজীবি সংগঠন “ব্যাংকার্স ফোরাম, কসবার” বিদায় বরণ বদলী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মোশতাক আহমদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার করিম মোল্লাহ এবং নবাগত ম্যানেজার হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম। পূবালী ব্যাংক কসবা শাখায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন পূবালী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক বিশ্বজিৎ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ এস এম কামরুজ্জামান শিবলি। ব্যাংকার্স ফোরাম কসবার সাধারণ সম্পাদক জনতা ব্যাংক কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরাম কসবার সিনিয়র সহসভাপতি সোনালী ব্যাংকের ম্যানেজার ছানাউল হক সরকার, ইসলামী ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহিল বাকী, ব্র‍্যাক ব্যাংকের ম্যানেজার মুন্সীজাদা মো: শফিউল্লা, অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুরুল আলম, কৃষি ব্যাংকের ম্যানেজার মো: মহসিন, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার ইয়াকুব আলীসহ কসবা উপজেলার সিনিয়র ম্যানেজারগণ। সাধারণ সভায় অগ্রণী ব্যাংকের জোনাল হেড ডিজিএম নাজাদ হোসেনকে প্রধান উপদেষ্টা, জনতা ব্যাংকের সাবেক এজিএম আবুল কাশেম এবং সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার কামরুজ্জামান শিবলিকে উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলী গঠন এবং সোনালী ব্যাংক কসবা শাখার ম্যানেজার ছানাউল হক সরকারকে ব্যাংকার্স ফোরামের নতুন সভাপতি, ব্র‍্যাক ব্যাংকের ম্যানেজার মুন্সীজাদা মো: শফিউল্লাকে সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এসময় ব্যাংকার্স ফোরামের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপকগণকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবাগত ব্যবস্থাপককে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুন্দরভাবে আয়োজন করতে পারায় ব্যাংকার্স ফোরামের সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD