শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাঁধন জবি কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

বাঁধন জবি কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

জবি প্রতিনিধিঃ
বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাঁধন কেন্দ্রীয় পরিষদ। গত ২৫ শে সেপ্টেম্বর বাঁধন কেন্দ্রীয় পরিষদ এর কার্যকরী সভায় এ সিদ্ধান্ত হয়। উক্ত বৈঠকে জবি ইউনিটের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট এবং সুপারিশ বিষয়ে আলোচনা করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক জবি ইউনিটের বর্তমান কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার এবং জবি ইউনিট কেন্দ্রীয় পরিষদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার ব্যাপারে মত দেন কেন্দ্রীয় পরিষদ।

বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক ফোনে উক্ত প্রেস রিলিজের সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া বাঁধন জবি ইউনিটের সাবেক সভাপতি নিয়াজ শরীফ টুটুল এর বিরুদ্ধে আর্থিক বিভিন্ন অনিয়ম এবং শাখা অফিসে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায়, জবি ইউনিটের সকল কার্যক্রম থেকে ৩১ শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। ছাত্র উপদেষ্টা সোহানুর রহমানকেও জবি ২০২০ কমিটির কোন কার্যক্রমে না থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জবি ইউনিটের উপদেষ্টা কমিটি গঠন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD