বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সিনেমা হল খোলার প্রস্তুতি তুঙ্গে, ঐতিহ্যবাহী স্টার থিয়েটারে সামাজিক দূরত্ব মেনে বসার ব্যবস্থা

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সিনেমা হল খোলার প্রস্তুতি তুঙ্গে, ঐতিহ্যবাহী স্টার থিয়েটারে সামাজিক দূরত্ব মেনে বসার ব্যবস্থা

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

একের পর এক বাংলা ছবি পুজোয় রিলিজের ঘোষণা হচ্ছে আর হল মালিকদের মুখের হাসি চওড়া হচ্ছে। জোর কদমে হল খোলার প্রস্তুতি ধরা পড়ল উত্তর কলকাতার ঐতিহ্যশালী স্টার থিয়েটারে। কেন্দ্রের নির্দেশিকা আসার আগে থেকেই হল স্যানিটাইজেশন চলছিল নিয়মিত।

স্টার থিয়েটারে সামাজিক দূরত্ব বজায় রেখেই বসার ব্যবস্থা করা হচ্ছে। ব্যালকনিতে বসার ব্যবস্থা পুরোপুরি বন্ধ। রেয়ার স্টলের দু-পাশেই বেশ কিছুটা বসার ব্যবস্থা হলুদ রিবন দিয়ে চিহ্নিত করে বাদ দিয়ে দেওয়া ?ছে। প্রতি রো-তে দুটি করে আসন বাদ দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। বসার আসনগুলি চিহ্নিত করা রয়েছে সবুজ কভার দিয়ে । যাতে দর্শকদের বুঝতে কোনও সমস্যা না হয়।

উত্তর কলকাতার ঐতিহ্যবাহী স্টার থিয়েটারের মালিক রঞ্জন গঙ্গোপাধ্যায় বলেন, মূল গেটের বাইরে স্যানিটাইজেশন মেশিন বসানো হবে। ঢোকার মুখে হবে থার্মাল চেকিং। সিনেমা হলে ঢুকতে হলে, মাস্ক পরা বাধ্যতামূলক।

স্টার থিয়েটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জয়দীপ মুখোপাধ্যায় হল খোলার সিদ্ধান্তে যথেষ্টই উচ্ছ্বসিত। তবে নতুন ছবি নিয়ে হল খুলবে নাকি পুরনো ছবি দেখানো হবে সেটা নিয়ে ভাবনাচিন্তা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD