শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ইডেনের অধ্যক্ষ মাহফুজা হত্যায় ২ গৃহকর্মীর মৃত্যুদণ্ড

ইডেনের অধ্যক্ষ মাহফুজা হত্যায় ২ গৃহকর্মীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্কঃ

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের মামলায় দুই গৃহকর্মী রিতা আক্তার স্বপনা ও রুমা ওরফে রেশমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে মামলার দুই আসামীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় তাদেরকে কারাগারের গারদে রাখা হয়। পরে দুপুর ১২ টা ৩৭ মিনিটে এজলাসে তোলা হয়। রায় পড়া শেষে বেলা ১ টা ৫২ মিনিটে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপনে এ মামলার দুই আসামি গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা ও রুমা ওরফে রেশমার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশা করেন। অন্যদিকে আসামি পক্ষের যুক্তি উপস্থাপনে আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, মাহফুজা চৌধুরী ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। তিনি স্বামীর সঙ্গে ধানমন্ডির বাসায় থাকতেন। ডুপ্লেক্স বাসার ১৫/সি নম্বর ফ্ল্যাটে রান্না হতো এবং গৃহকর্মীরা থাকত। গত বছরের ১১ জানুয়ারি রাশিদা বেগম ওই বাসায় গৃহকর্মী হিসেবে যোগ দেয়। এর আগে ৪ জানুয়ারি ওই বাসায় কাজে যোগ দেয় রুমা ওরফে রেশমা। রিতা আক্তার ওরফে স্বপ্না প্রকৃত ঠিকানা গোপন করে ২ ফেব্রুয়ারি গৃহকর্মী হিসেবে কাজে যোগ দেয়। মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা ব্যবসার কাজে বাইরে গেলে এ সময় মাহফুজা চৌধুরীকে হত্যা করে টাকা চুরির পরিকল্পনা করে রুমা ও রিতা। বিকেল আনুমানিক ৪টার দিকে রুমা ও রিতা মাহফুজা চৌধুরীর রুমে ঢোকে। রুমে ঢুকেই তারা মাহফুজা চৌধুরীর হাত-পা চেপে ধরে এবং রুমা তার গলায় থাকা ওড়না দিয়ে নাক-মুখ পেঁচিয়ে বালিশচাপা দেয়। ৫-৭ মিনিটের মধ্যেই তার নড়াচড়া বন্ধ হয়ে নিস্তেজ হয়ে পড়ে। পরে আসামিরা তার মৃত্যু নিশ্চিত করে।

বাসায় থাকা ২০ ভরি সোনা, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করতে আসামিরা মাহফুজাকে নাকে-মুখে ওড়না পেঁচিয়ে বালিশচাপা দিয়ে হত্যা করেন বলে অভিযোগপত্রে বলা হয়।

মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD