শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত চীন: শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত চীন: শি জিনপিং

নিউজ ডেস্কঃ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত চীন: শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত চীন। রবিবার দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন শি জিনপিং। সেখানেই এমন প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট।

শি জিনপিং বলেন, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অধীনে দুই দেশের মধ্যকার কৌশল ও প্রকল্পগুলোকে যৌথভাবে অনুমোদনের মাধ্যমে আরো উন্নততর করার জন্য প্রস্তুত তিনি। এ জন্য বাংলাদেশে সহযোগীর সঙ্গে কাজ করতে প্রস্তুতির কথা জানান তিনি, যাতে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায়।
অভিনন্দ বার্তায় শি জিনপিং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিহাস দীর্ঘ এবং সময়ের সঙ্গে সঙ্গে তা নতুন অবস্থায় রয়েছে। ৪৫ বছর আগে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকেই দুই দেশ একে অন্যের প্রতি সব সময় শ্রদ্ধা দেখিয়েছে এবং একে অন্যকে সমান হিসেবে দেখেছে। বৃদ্ধি পেয়েছে পারস্পরিক রাজনৈতিক আস্থা।

শি জিনপিং আরো বলেছেন, করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির শুরু থেকে বাংলাদেশে এবং চীন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। করোনার বিরুদ্ধে লড়াইয়ে উভয় দেশই একে অপরকে সাহায্য করে করোনা দ্বিপাক্ষিক বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা করেছে।

এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংও কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। সিনহুয়া।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD