শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
নলছিটিতে চোরাই গরু বোঝাই ট্রলারসহ ৭ চোর আটক

নলছিটিতে চোরাই গরু বোঝাই ট্রলারসহ ৭ চোর আটক

আমির হোসেন, ঝালকাঠিঃ

ঝালকাঠির নলছিটিতে চোরাই গরু বোঝাই ট্রলারসহ ৭ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ৫ অক্টোবর সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার জুরকাঠি ঘোপেরহাট বাজার সংলগ্ন খয়ড়াবাদ নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো গলাচিপা উপজেলার রিয়াদ মাতুব্বর, ইসমাইল শিকদার, মো .নিজাম, কলাপাড়া উপজেলার স্বপন খান, রাঙ্গাবালি উপজেলার লিটন হাওলাদার, পটুয়াখালী সদর উপজেলার আ. লতিফ ও মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ার সাইদুল প্যাদা।

জানা গেছে, সংঘবদ্ধ একটি গরু চোর চক্রের ১০ থেকে ১১ জন সদস্য রাত সাড়ে ৮ টার দিকে একটি মাছধরা ট্রলারে ৪টি গরু ও ৩টি মহিষ নিয়ে ঘোপেরহাট বাজার সংলগ্ন ওই নদীর পাড়ে ঘাট দেয়। এ সময় ট্রলারের লোকজনের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাদের পরিচয় জানতে চায়। তারা পরিচয় না দিয়ে তীরে উঠে দৌড়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে চোর চক্রের ৭ জনকে ধরে ফেলে এবং অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার,এস আই আবদুল আজিজ, এস আই নাঈম ঘটনাস্থলে পৌঁছে চোরাই গরু ও মহিষসহ ওই ৭ চোরকে গ্রেফতার এবং ট্রলারটি জব্দ করেন।
নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার এ ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ বাদী (এসআই আবদুল আজিজ)হয়ে একটি মামলা দায়ের করেছ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD