বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
কলাপাড়ায় ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কলাপাড়ায় ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

জাহিদুল ইসলাম জাহিদ, কুয়াকাটা-কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:/-
সারাদেশে নারী নির্যাতন ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবীতে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সারাদেশব্যাপী গণধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা আমাদেরকে শঙ্কিত করেছে।

নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের যে ঘটনা এখন মুখে মুখে ফিরছে, সামাজিক যোগাযোগমাধ্যমে যেটি নিয়ে এখন বেদনা-অস্বস্তি-অনুতাপ আর প্রতিবাদের হাওয়া, সেই ভিডিও আমি দেখিনি। তবে না দেখেই বলে দিতে পারি, কী কী উপাদান ছিল সেখানে। নিশ্চয়ই সেখানে ধর্ষকদের প্রতি কাতর অনুনয় ছিল, সৃষ্টিকর্তার দোহাই দিয়ে বাঁচতে চাওয়ার আকুতি ছিল, কান্না আর গোঙানি ছিল। আর ছিল ধর্ষকদের উল্লাস, গালিগালাজ, অট্টহাসি। না দেখেই বলে দিতে পারি আমি। কারণ, বহু বছর ধরেই এমন একটা ছবি মাথায় নিয়েই ঘুরে বেড়াচ্ছি আমি, আমরা।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি‌ মৃত্যুদণ্ড, কার্যকর এবং আইনের সুশাসন নিশ্চিত করতে আজ কলাপাড়ায় মানববন্ধন করা হয়। নারীদের সম্মান প্রদর্শন করে দেশের স্বাধীনতা রক্ষার দাবিতে মেয়েরাও রাস্তায় নেমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকলের মতামত অনুযায়ী সমাজে হচ্ছেনা ধর্ষকের বিচার। যদি বিচার হতো তাহলে কিন্তু সেই ক্ষত শুকানোর ফুরসত মেলে না। হপ্তায় হপ্তায় খাগড়াছড়ি, সিলেট, ঝিনাইদহ হয়ে শরীরে আমার দগদগে ঘা। আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া হিসাবে গত নয় মাসে ৯৭৫ নারী ধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের শিকার ১০৮ জন, হিংস মানুষের কাছ থেকে রেহাই পায়নি প্রতিবন্ধী নারীও।

ধর্ষণকারীদের আইনের আওতায় এনে কঠোর বিচার করার আহ্বান জানান কলাপাড়া সর্বস্তরের জনগণ। কলাপাড়া ছাত্র ছাত্রী-জনতার একজন সদস্য হেলেনা আক্তার বলেন, আর কত আমাদের মা ও বোনদের আমাদের ধর্ষণের শিকার হতে হবে, স্বাধীন রাষ্ট্রে আমরা মেয়েরা কি স্বাধীন ভাবে বাস করতে পারবোনা, এই প্রশ্ন রাখে সরকারের কাছে। বিনীত আকুল আবেদন করেন ধর্ষণকারীদের জানো আইনের আওতায় এনে সর্বোচ্চ ফাঁসির রায় কার্যকর করা হয়।

আয়োজনে: কলাপাড়ার সর্বস্তরের ছাত্র-জনতা ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD