শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনা করছে সরকারঃ আইনমন্ত্রী

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনা করছে সরকারঃ আইনমন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ

ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (০৭ অক্টোবর) সকালে বনানীতে এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, জনগণের দাবি বিবেচনা না করে উপায় নেই। বিষয়টিকে ইতিবাচক দাবি করে আইনজীবীরা বলছেন, ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড হলে সমাজ থেকে কিছুটা হলেও অপরাধ কমে আসবে।

দেশজুড়ে বার বারই নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উঠে এসেছে ধর্ষকের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি। সিলেটে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীতে গৃহবধু নির্যাতনের পর সে দাবি আরো জোরদার হয়েছে।
সাধারণ মানুষের দাবির সঙ্গে সুর মিলিয়ে রাস্তায় নেমেছেন ক্ষমতাসীন দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। এরই মধ্যে মঙ্গলবার আইনমন্ত্রী জানান, জনগণের দাবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার।
আইনজীবীরা বলেন, যাবজ্জীবন সাজার মেয়াদ শেষ হলে জেল থেকে বেরিয়ে অনেক সময় একই অপরাধে আবারও জড়ায় অপরাধীরা। তাই মৃত্যুদণ্ড অপরাধের মাত্রা কিছুটা হলেও কমাবে।
দ্রুত ধর্ষণের সাজা ফাঁসির আইন পাশের পাশাপাশি আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি তাদের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD