শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আখাউড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা, ছয় মাসের জেল

আখাউড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা, ছয় মাসের জেল

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শাওন (২৫) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন তার বাবা-মা।

বুধবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী জানান, আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া গ্রামের চিহ্নিত মাদকাসক্ত শাওন দীর্ঘদিন যাবৎ পরিবারের লোকজনের সঙ্গে দুর্ব্যবহার করাসহ এলাকায় নানা অত্যাচার করে আসছিল।

এ পরিস্থিতিতে ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শাওনের বাবা লোকমান মিয়া মঙ্গলবার রাতে আখাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। রাতেই মাদকাসক্ত শাওনকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে পুলিশে সোপর্দ করে শাওনের বাবা-মা।

শাওনের বাবা লোকমান মিয়া জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল নেশায় আসক্ত। মাদক সেবনের টাকা না পেলে প্রায়ই সে পরিবারের লোকজনকে মারধর করে।

তাছাড়া সে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ হলে শেষ পর্যন্ত পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাওনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল আলম ভূঁইয়া এ দণ্ডাদেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD