শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন

অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন

নিউজ ডেস্কঃ

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ের করেছেন। বরের নাম রেজা আমিন। জানা গেছে পারিবারিক ভাবে গত ২৭ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। শুক্রবার (৯ অক্টোবর) জমকালো অয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়। শমীর স্বামী রেজা আমিন পেশায় ব্যবসায়ী।

শমী কায়সারের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শেয়ার করেছেন অভিনেত্রী তারিন এবং নাট্যকার ও পরিচালক চয়নিকা চৌধুরী। চ্যনিকা চৌধুরী কিছু ছবি পোস্ট করে শমী কায়সারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘অনেক ভাল থাকিস। কারণ তুই সব সময় সুন্দর লাইফ লিড করতে চেয়েছিস।’ তিনি আরও লিখেন ‘শমীর বরের নাম রেজা আমিন সুমন।’

এর আগে ১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্নব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন শমী। পরে দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি ২০০৮ সালের ২৪ জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন। পরে বিবাহ বিচ্ছেদ হয়।

শমী কায়সার নব্বই এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। সেই সময় বাংলাদেশে টিভি নাটকে শমী কায়সার তার দূর্দান্ত অভিনয় দিয়ে দর্শকের মন কেড়ে নিয়েছিলেন। শমী ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা শহীদ বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সার ও মা পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। শমীর একজন ছোট ভাই আছেন, অমিতাভ কায়সার। শমী কায়সার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ( ই-ক্যাব)-এর সভাপতি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD