বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলায় জামায়াত-শিবিরের ২১ জনকে কারাদণ্ড আদালত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলায় জামায়াত-শিবিরের ২১ জনকে কারাদণ্ড আদালত

বিশেষ প্রতিনিধি।।

হরতালে পুলিশের খাবারের গাড়িতে আগুন দেওয়ার মামলায় জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া শাখার সাবেক ও বর্তমান আমিরসহ জামায়াত-শিবিরের ২১ জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মাসুদ পারভেজ রোববার এই রায় ঘোষণা করেন।

এছাড়া প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা না দিলে তাদের আরও এক মাস কারাগারে থাকতে হবে।

রায় ঘোষণার সময় ২১ আসামির মধ্যে সাতজন আদালতে ছিলেন।

তারা হলেন- শহিদুল ইসলাম, সানাউল্লাহ, কাজি আবু জাহের, এমরানুর রহমান, মহসিন মিয়া, ফরহাদ উদ্দিন ও আজিজুল হাকিম তানভিন।

পলাতক ১৪ আসামি হলেন- জেলা জামায়াতের সাবেক আমির মামলার প্রধান আসামি নজরুল ইসলাম খাদেম, বর্তমান আমির সৈয়দ গোলাম সারোয়ার, কাজি ইয়াকুব আলী, হেলাল উদ্দিন ভূঁইয়া, গোলাম ফারুক, রুস্তম আলী, নিপু, ছাত্রশিবিরের জেলার সাবেক সভাপতি রাসেদুল করিম রানা, নূরুল্লাহ, আশরাফুল ইসলাম বাবু, সিরাজুল ইসলাম হুমায়ুন, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ইকবাল ও বিল্লাল আহমেদ।

সাজাপ্রাপ্ত ও পলাতক সবাই ব্রাহ্মণবাড়িয়ার জামায়াত-শিবিরের নেতাকর্মী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল হোসেন তারা মামলার নথির বরাতে বলেন, ২০১২ সালের ৪ ডিসেম্বর হরতালে কুমিল্লা-সিলেট মহাসড়কে পীরবাড়িতে পুলিশের খাবারের গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২২ জনকে আসামি করে মামলা করে। পরের বছর অগাস্টে ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন ব্রাহ্মণবাড়িয়া থানার এসআই আতিকুর রহমান। বর্তমান তিনি বিজয়নগর থানার ওসি।

আইনজীবী নাজমুল বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সব আসামিকে দোষী সাব্যস্ত করে এই শাস্তি দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD