সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
রাজনৈতিক প্রতিংসায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ মামলা!

রাজনৈতিক প্রতিংসায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ মামলা!

বিশেষ প্রতিনিধি

রাজনৈতিক প্রতিহিংসা থেকে প্রতিপক্ষের ‘সাজানো মামলায়’ আসামি হয়েছেন বলে দাবি করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. হোসেন মিয়া।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে হেয়প্রতিপন্ন করার জন্যই অবৈধ গ্যাস সংযোগ নিয়ে প্রতারণার মামলায় জড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ অক্টোবর হোসেন মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক ছয়টি মামলা করেন নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের বাসিন্দা আক্রাম হোসেন লিটন, মোছাম্মৎ হোসনা, মো. সাইফুল ইসলাম, মো. মনির হোসেন, জয়নাল মিয়া ও শামীম মিয়া। ওই মামলায় হোসেন মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে ২০১৫ সালের মে মাসে গ্যাস সংযোগ দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

তবে একইদিনে ছয়টি মামলা দায়েরের ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘সাজানো মামলা’ বলে দাবি করেছেন হোসেন মিয়া। মূলত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে গঠিত শালগাঁও-কালীসিমা ঐক্যপরিষদে যোগ না দেয়ার কারণেই ‘সাজানো মামলায়’ জড়ানো হয় বলেও দাবি তাঁর। এছাড়াও ঐক্যপরিষদে বিএনপি নেতাদের যোগ দেয়ার কারণেও তিনি পরিষদকে এড়িয়ে যান।

শালগাঁও-কালীসিমা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রামে বিভিন্ন রাজনৈতিক গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। এসব গ্রুপের অনুসারীরা প্রতিপক্ষকে ঘায়েলে নানা কৌশল অবলম্বন করছে। হোসেন মিয়াও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসেন মিয়া বলেন, বিএনপি নেতাদের নিয়ে গঠিত ঐক্যপরিষদের যোগ দেইনি বলে প্রতিপক্ষের লোকজন আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে। সারাজীবন আওয়ামী লীগের রাজনীতি করেছি। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনোই অন্যায়ের সাথে আপোষ করিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD