বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বৃদ্ধকে টেটা মারায় মামলা, গ্রেফতার-২

বৃদ্ধকে টেটা মারায় মামলা, গ্রেফতার-২

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. হারুন হাওলাদার (৫০) নামে এক বৃদ্ধকে টেড্যা মেরে রক্তাক্ত জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে হারুন এর স্ত্রী মোসাঃ তাসলিমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। হারুন হাওলাদার উপজেলা সদর ইউনিয়নের পুর্ব রাজাপুর এলাকার মৃত সুলতান হাওলাদার এর পুত্র। রাতেই মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ ইব্রাহীম হাওলাদর এর স্ত্রী মোসাঃ কহিনুর বেগম, মৃত হাতেম আলী হাওলাদার এর পুত্র আব্দুল জলিল হাওলাদার।

জানাগেছে, মঙ্গলবার বিকালে বিরোধীয় জমির নারিকেল গাছ থেকে ডাব পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটা-কাটির এক সময় ইদ্রিস আলী হাওলাদর ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দেশীয় অস্ত্র টেটা দিয়ে হারুন হাওলাদার এর বুকের আঘাত করেন। হারুন হাওলাদারকে টেটা বৃদ্ধ অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা হারুন এর অবস্থা আশংকাজনক দেখে মেডিকেলের আইসিওতে পাঠায়

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, মামলার দুই আসামিকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD