শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
জলছবি

জলছবি

সৌরভ আহমেদ সাকিব

একটি রাতের অসুস্থতা পেরিয়ে
তুমি ধরতে চেয়েছ চর-বিল।
অথচ বিষণ্ণ নৌকার মতো তোমার শরীর টলমল।
আবছা গ্রামের মতো তোমার হাত-পা সরে সরে যায়।
এখানে তুমি ভীষণ অস্থির;
তোমার অস্থি-মজ্জাসহ বিপন্ন আবেগ
ধুলোতেই গড়াগড়ি খায়।
তুমি এক চরহীন পাখি কেবল মরুতেই ছুটে যাও..
এসো হে রুগ্ন কল্পলতা তোমাকেই পরিচর্যা করি।
অন্ধ নক্ষত্রের মাঝে যেটুকু আলো অবশিষ্ট থাকে,
রুগ্ন চুম্বনের পাশে যেটুকু নিঃশ্বাস অবশিষ্ট থাকে,
সবটুকু নিয়ে এসো স্থায়ী জলের পাশে বসি,
এসো, যৌথ যৌনস্নানে পুনরায় জলছবি আঁকি…

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD