শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
অসম-মিজোরাম সীমান্তে তুমুল সংঘর্ষের কারণে তড়িঘড়ি বৈঠক ডাকল কেন্দ্র

অসম-মিজোরাম সীমান্তে তুমুল সংঘর্ষের কারণে তড়িঘড়ি বৈঠক ডাকল কেন্দ্র

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

মিজোরামের সঙ্গে অসমের ১৬৪.৬ কিলোমিটার সীমান্ত রয়েছে৷ দুই রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদ দীর্ঘদিনের সমস্যা৷ মিজোরামের বাসিন্দাদের তরফে অভিযোগ, করোনা অতিমারির সময় বাংলাদেশী অনুপ্রবেশকারীদের মিজোরামে প্রবেশ আটকাতে অসম সীমান্তের সাইহাইপুর গ্রামে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে৷ তাঁদের থাকার জন্য তৈরি করা একটি কুঁড়ে ঘর অসমের বাসিন্দারা ভেঙে দেন৷ এই নিয়েই উত্তেজনার সূত্রপাত৷

মিজোরামের ভাইরিংতে এবং অসমের লাইলাপুর গ্রামের বাসিন্দারা এর পরই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ অসমের বাসিন্দারা মিজোরামের বাসিন্দাদের লক্ষ্য করে পাথর ছো়ডেন বলে অভিযোগ৷ এর পাল্টা অসমের গ্রামে ঢুকে জাতীয় সড়কের ধারে বেশ কিছু ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেন মিজোরামের বাসিন্দারা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যে এলাকাগুলিতে সংঘর্ষ ছড়িয়েছে, সেখানে বিশাল সংখ্যক নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে দুই রাজ্যের তরফে৷ অন্যদিকে একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে মিজোরাম এবং ত্রিপুরা সীমান্তেও গত কয়েকদিন ধরে উত্তেজনা বাড়ছে৷

এলাকায় শান্তি ফেরাতে ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগার সঙ্গে ফোনে কথা বলেছেন৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর দফতর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককেও সর্বশেষ পরিস্থিতি জানিয়েছে অসম সরকার৷ পরিস্থিতির গুরুত্ব বিচার করে সোমবারই তড়িঘড়ি দুই রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভল্লা৷ মিজোরামের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনায় অসমের মুখ্যমন্ত্রীও সীমান্ত এলাকায় শান্তি ফেরাতে যৌথ উদ্যোগের উপরে জোর দিয়েছেন৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD