বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যুব সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যুব সমাবেশ অনুষ্ঠিত

আকিবুজ্জামিন : সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা সহায় সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকালে সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদীক্ষণ শেষে আবারও ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ান ষ্টপ ক্রাইসিস সেল’এর প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, বুশরা পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ আছাদুজ্জামান, বিট পুলিশ অফিসার এ এস আই সাইফুল ইসলাম, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক কর্মকর্তা সাকিবুর রহমান, সহায় সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহায় সাতক্ষীরার প্রকল্প সহায়ক শোকর আলী।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে যুব সমাজের একত্রিত হয়ে মূখ্য ভুমিকা পালন করতে হবে। এ সময় তাদের জনপ্রতিনিধি ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহবান জানিয়ে আগামীর নেতৃত্বে তাদের নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান।

এ সময় সেখানে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ ও লালকার্ড প্রদর্শনসহ কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন করা হয়।#২০/১০/২০২০

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD