শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও হচ্ছে না

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও হচ্ছে না

নিউজ ডেস্কঃ

এবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর পরিবর্তে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান তিনি।

এসময় মূল্যায়ন কীভাবে করা হবে; প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাধ্যমিকে এবার বার্ষিক পরীক্ষার পরিবর্তে ৩০ কর্ম দিবসে সম্পন্ন করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এটা সবার জন্য। এটি করতে পারলে শিক্ষার্থীরা নূন্যতম শিখন ফল অর্জন করতে পারবে।

তিনি আরো বলেন, এ সিলেবাস অনুযায়ী শিক্ষকরা প্রতি সপ্তাহে শিক্ষার্থীদেরকে একটি করে অ্যাসাইনম্যান্ট দেবেন। অ্যাসাইনম্যান্টের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা থাকলে তা চিহ্নিত করা হবে। এ মূল্যায়ন শুধুমাত্র আমাদের বোঝার জন্য, তাদের কোথায় কোথায় দূর্বলতা আছে।

এদিকে করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। কিছু ক্ষেত্রে অনলাইন ও টেলিভিশনে ক্লাস নেয়া হচ্ছে।

এ পরিস্থিতিতে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ি সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD