শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

অলিউল্লাহ সরকার অতুল, কসবা।।

কসবায় গত রোববার (২৩ আগষ্ট ) সন্ধ্যায় বিদ্যুৎস্পষ্ট হয়ে রিমন চৌধূরী (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রিমন চৌধূরী কাইমপুর গ্রামের মো. মোজাম্মেল চৌধূরীর ছেলে। সে কাইমপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিলো। তার অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় রিমন ঘরে টিভি দেখার সময় স্পষ্ট না আসায় রিমন ছাদে গিয়ে টিভি স্পষ্ট দেখার জন্য এন্টেনায় এলুমুনিয়াম তার সংযুক্ত করার চেষ্টা করছিলো। বাড়ীর ছাদে ডিস লাইনের বিদ্যুৎ সংযোগ থেকে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। দীর্ঘক্ষন ছাদ থেকে ফিরে না আসায় রিমনের মা ছাদে গিয়ে দেখে তার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছে। মায়ের আর্তচিৎকারে বাড়ীর লোকজন ও স্থানীয়রা এসে দেখতে পান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছে রিমন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে পরিবারসহ এলাকার শোকের ছায়া নেমে এসেছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন সত্যতা স্বীকার করে বলেন; উপজেলার কাইমপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হওয়ার বিষয়টি মুঠোফোনে খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD