বুধবার, ১৩ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে আরও এক জেলেরর জেল, জাল ও মাছ জব্দ

নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে আরও এক জেলেরর জেল, জাল ও মাছ জব্দ

আমির হোসেন, ঝালকাঠিঃ

নলছিটিতে মা ইলিশ শিকারের দায়ে শুক্রবার(২৩ অক্টোবর) রিপন হাওলাদার (৩০) নামের এক জেলেকে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সাজাপ্রাপ্ত রিপন হাওলাদার উপজেলার দপদপিয়া এলাকার অস্থায়ী বাসিন্দা।

একই দিনে উপজেলা নির্বাহী অফিসার(ভারঃ) মো. সাখাওয়াত হোসেন’র নেতৃত্বে দিনভর নদীতে মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

জব্দকৃত জাল উপজেলার স্টিমারঘাট সংলগ্ন এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত মাছ স্থানীয় ইয়াতিম শিশুদের মাঝে বিলি করা হয়েছে।

অভিযানে আরও ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু জাফর ইলিয়াস, নলছিটি থানায় কর্মরত এসআই আবু হানিফ,এএসআই শাহ আলম,উপজেলা নির্বাহী অফিসারের নাজির নাজিম উদ্দিন খান,সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার এমএ কাইয়ুম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD