শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কোয়েলের ছেলে নাম ‘কবীর’

কোয়েলের ছেলে নাম ‘কবীর’

নিউজ ডেস্কঃ

চলতি বছরের মে মাসে মা হয়েছিলেন টলিউড তারকা কোয়েল মল্লিক। পুত্র সন্তানের ছবি প্রকাশ করে সবার ভালোবাসা পান তিনি। কিন্তু কোয়েলের ছেলের নাম কী? এতদিন ধরে জল্পনার শেষ ছিল না। এতদিন পর প্রায় ৫ মাসের মাথায় নিজের ছেলের নাম প্রকাশ করলেন কোয়েল।

এই সময় জানিয়েছে, কোয়েল তার ছেলের নাম রেখেছেন-‘কবীর’। স্বামী নিসপালের সঙ্গে ছেলের ছবি দিয়ে কোয়েল লেখেন, ‘মহা অষ্টমীর এই আনন্দের মুহূর্তে আমরা আমাদের সন্তানের নাম সকলের সঙ্গে শেয়ার করে রাখলাম। ওর নাম কবীর।’

সন্তান জন্মের পরও কোয়েল লিখেছিলেন, ‘আমাদের ছোট্ট সদস্য আজ সকালেই পৃথিবীতে এসেছে। আপনাদের সকলের সঙ্গে এই খুশি ভাগ করে নিলাম। আমাদের প্রাণভরে আশীর্বাদ করবেন।’

এরপরেই তারকা থেকে আমজনতা সকলেই শুভেচ্ছা জানান কোয়েলকে। সেই তালিকায় ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আবির, পরম, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি, শুভশ্রী, রাজ সকলেই।

সাত বছরের দাম্পত্য জীবনে আজও কোয়েল-রানে একে অপরের ভীষণ ভালো বন্ধু। কোনও রকম গুজবকে পাত্তা দেননি তারা। মা হতে চলেছেন এই খবর নিজেই জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তখন শুভেচ্ছা বার্তায় উপচে পড়েছিল তার পোস্টের নিচে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD