বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
বশেমুরপ্রবিতে ভর্তি অপেক্ষমান শিক্ষার্থীদের আমরণ অনশন

বশেমুরপ্রবিতে ভর্তি অপেক্ষমান শিক্ষার্থীদের আমরণ অনশন

ফয়সাল জামান ফাহিম, বশেমুরপ্রবিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রশাসন কর্তৃক প্রকাশিত সর্বশেষ অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী সংগ্রহ বন্ধ এবং বিশ্ববিদ্যালয়টির সিট সংখ্যা অপূর্ণ রেখেই ক্লাস করেছেন শিক্ষার্থীরা।

এ ব্যাপারে গত ১৪ সেপ্টেম্বর নিজেদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভুগা এমন কিছু সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বরাবর চিঠি প্রদান করেন। তারা দাবি করেন সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য এবং প্রশাসন সিট সংখ্যা অপূর্ণ রেখে অপেক্ষামান শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন। বিভিন্ন শিক্ষক এবং প্রশাসনের ব্যক্তিবর্গ এ ব্যাপারে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দিলেও বিগত ৯ মাসে পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ অক্টোবর) অপেক্ষামান থাকা শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আমরণ অনেশন করছে।

অনশনরত শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ মিলন আলি নামক একজন শিক্ষার্থী বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরীক্ষা এবং ফলাফল ঘোষণার নির্ধারিত সময়সূচী পরিবর্তন সহ পরীক্ষার সেন্টার পরিবর্তনে অসংখ্য শিক্ষার্থীকে ভোগান্তিতে পড়তে হয়েছিল এবং পরীক্ষার ফলাফল ঘোষণায় বিলম্ব করে পূর্ববর্তী প্রশাসন। এছাড়াও প্রশ্ন ফাঁস ঠেকাতে ব্যর্থ হয়েছে প্রশাসন।

আমাদের জানা মতে আসন সংখ্যা অপূর্ণ রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব আমাদের ভর্তি নিশ্চিত করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি গোপালগঞ্জে তারই নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে হবে।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বলেন- বন্ধ ক্যাম্পাসে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।তবে ক্যাম্পাস খুললে শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে। উল্লেখ্য যে, বশেমুরবিপ্রবিতে সর্বমোট ৩৩০ টিরও বেশি সংখ্যা ফাঁকা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD