শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জবিতে আন্তঃবিভাগ বির্তক প্রতিযোগিতা শুরু ৩০ অক্টোবর

জবিতে আন্তঃবিভাগ বির্তক প্রতিযোগিতা শুরু ৩০ অক্টোবর

“যুক্তির সমরে মুক্তির মিছিল” এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের মুক্তচিন্তা প্রসার ও সুস্থ ধারার বিতর্ক চর্চায় সম্পৃক্ত রাখার লক্ষ্যে আগামী ৩০ অক্টোবর থেকে দুইদিন ব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।

করোনাকালীন পরিস্থিতি বিবেচনায় “জেএনইউডিএস ১৫তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২০” এবার অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এবারের আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় ৩৪টি বিভাগ অংশগ্রহণ করবে। বির্তক প্রতিযোগিতাটি ৩০ অক্টোবর শুক্রবার থেকে ৩১ অক্টোবর শনিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিতর্ক প্রতিযোগিতার নিয়মাবলিগুলো হচ্ছে প্রতি বিভাগ থেকে সর্বোচ্চ দুইটি টিম অংশগ্রহণ করতে পারবে। বিতার্কিকদেরকে বিভাগের নাম, দলের নাম (একাধিক টিমের ক্ষেত্রে), শিক্ষাবর্ষ, মোবাইল নম্বর ইত্যাদি জেএনইউডিএস অফিশিয়াল মেইল jnuds1992@gmail.com পাঠাতে হবে। বিতর্ক প্রতিযোগিতা জেএনইউডিএসের অফিশিয়াল ডিস্কোর্ড অ্যাপে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জবি ডিবেটিং সোসাইটির সভাপতি জোনায়েদ হাসান ইমন বলেন, ‘ শিক্ষার্থীদের মেধা মননশীলতা চর্চায় অভ্যন্তরীণ বিতর্ক ও তারুণ্যের বাগ্মিতা শাণিত করার লক্ষ্যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি সবসময় কাজ করে যাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবার ও আমাদের ৩৬ টি বিভাগ নিয়ে আন্তঃবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। করোনা মহামারীর কারনে এবার আমরা অনলাইনে এই আয়োজন টি করব।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD