শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জবির পরিবহন পুলে নতুন দুইটি এসি মাইক্রোবাস

জবির পরিবহন পুলে নতুন দুইটি এসি মাইক্রোবাস

জবি প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর পরিবহন পুলে দুইটি নতুন এসি মাইক্রোবাস যুক্ত করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যবহারের জন্য ১৬ আসন বিশিষ্ট দুইটি (২ টি) এসি মাইক্রোবাসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২০) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে পরিবহন প্রশাসক আবদুল্লাহ্-আল্-মাসুদ উপাচার্যের হাত থেকে চাবি হস্তান্তরের মাধ্যমে মাইক্রোবাস দুইটি বুঝে নেন। এসময় দোয়ার আয়োজনও করা হয়।

এ ব্যাপারে পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ্-আল্-মাসুদ জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে দুইটি এসি বাস ক্র‍য় করা হয়েছে। সরকার চালিত গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান প্রগতি ইন্ড্রাস্টিজ লিমিটেড এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১৬ সিটের মাইক্রোবাস দুইটি নেয়া হয়েছে। শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কাজে এগুলো ব্যবহার করা হবে। ইতিপূর্বে এমন আধুনিক সুবিধা সম্পন্ন দুইটি মাইক্রোবাস পরিবহন পুলে ছিলো এবং নতুন দুইটি মাইক্রোবাস যুক্ত হওয়ায় আগের থেকে ভালো সেবা দেয়া যাবে। ছাত্রদের জন্য ৪৭ সিটের নতুন একটি বাস আগামী এক মাস বা ডিসেম্বরের মধ্যে চলে আসবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুল্লাহ্-আল্-মাসুদ।

উল্লেখ্য যে, উদ্বোধন অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার, প্রক্টর, পরিবহন প্রশাসক সহ শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD