শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাজাপুরে কলেজছাত্র অপহরণের ঘটনায় মামলা, গ্রেফতার- ১

রাজাপুরে কলেজছাত্র অপহরণের ঘটনায় মামলা, গ্রেফতার- ১

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে মোঃ রাজীব রাঢ়ী (১৭) নামে এক কলেজ ছাত্রকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে কলেজ ছাত্রের বড় ভাই মো. রাসেল রাঢ়ী বাদী হয়ে অজ্ঞাতসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রাজীব উপজেলার আঙ্গারিয়া গ্রামের মৃত মো. জামাল রাঢ়ীর পুত্র ও বড়ইয়া ডিগ্রী কলেজ এর একাদশ শ্রেনীর ছাত্র। পুলিশ অপহৃত ছাত্রকে উদ্ধারসহ মো. মাইনুল ইসলাম (২৫) নামে এক অপহরনকারীকে গ্রেফতার করেছে। অপহরণকারী মাইনুল উপজেলার শুক্তগড় ইউনিয়নের কানুনিয়া গ্রামের মো. মজিবর সিকদারের পুত্র।

মামলা সূত্রে জানাগেছে, ঘটনার দিন শুক্রবার সকালে উপজেলার ছোটকৈবর্তখালী বাসস্ট্যান্ড থেকে মাইনুল, ইমরান, নাঈম, আশিকসহ ৬/৭ জন মিলে ঐ কলেজ ছাত্র রাজীব রাঢ়ীকে অপহরণ করে। অপহরণের পরে রাজীবকে উপজেলার বড়কৈবর্তখালী গ্রামের তেওয়ারী বাড়ির পূর্ব পাশে একটি মোনসা মন্দিরের মধ্যে হাত, পা, মুখ বাধিয়া মারপিট করে হত্যার হুমকি দিয়ে পরিবারের কাছে ফোনে ৮০ হাজর টাকা মুক্তিপন দাবী করেন। পরিবারের লোকজন ঘটনাটি সাথে সাথে থানা পুলিশেকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনা স্থল থেকে রাজীবকে উদ্ধারসহ অপহরণকারী মাইনুলকে গ্রেফতার করে। বাকিরা পালিয়ে যায়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, অপহৃত ছাত্রকে উদ্ধার করে জবানবন্ধীর গ্রহন করতে আদালতে পাঠানো হয়েছে। অপহরণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD