শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মহিউদ্দিন আহমেদ মহি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ- সভাপতি নির্বাচিত

মহিউদ্দিন আহমেদ মহি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ- সভাপতি নির্বাচিত

ফাইল ছবি।।

লোকমান হোসেন পলা।।

শনিবার রাজধানীর একটি হোটেলে হওয়া নির্বাচনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ১৩৯ জন কাউন্সিলরের মধ্যে ১৩০ জন ভোট দেন। জয়ী মহিউদ্দিন পেয়েছেন ৬৭ ভোট। তাবিথ পেয়েছেন ৬৩ ভোট।

গত ৩ অক্টোবরের নির্বাচনে তাবিথ ও মহিউদ্দিন দুজনেই ৬৫টি করে ভোট পেয়েছিলেন। সেসময় চার ফুটবল ফেডারেশনের পদের মধ্যে তিনটিতে নির্বাচিত হয়েছিলেন ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান ভূঁইয়া মানিক।

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন ফল ঘোষণার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুটবল নিয়ে কাজ করার প্রত্যয় জানান মহিউদ্দিন।

“কে ভোট দিয়েছেন, কে দেন নাই…..সবাইকে নিয়ে আমাদের ফুটবলের উন্নয়নে কাজ করতে হবে। ফুটবল আমার স্বপ্ন। ফুটবল নিয়ে স্বপ্ন দেখি আমি। ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব।”

আগের কমিটিতেও সহ-সভাপতি ছিলেন মহিউদ্দিন। বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের অনেক সিদ্ধান্তের সমালোচনা করতেও দেখা গেছে তাকে। তবে নির্বাচনে জয়ের পর মহিউদ্দিন জানালেন সভাপতির সঙ্গে কোনো বিরোধ নেই তার। তাহার এই বিজয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী খুবই খুশি, উল্লেখ্য তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD