শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
কালীপুজো, দয়া করে বাজি পোড়াবেন না’, আবেদন রাজ্যের

কালীপুজো, দয়া করে বাজি পোড়াবেন না’, আবেদন রাজ্যের

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

সিপি, ডিজি, স্বরাষ্ট্র সচিব, এডিজি কালীপুজো নিয়ে এই আলোচনা হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সাথে মিটিং। উৎসব সিস্টেম মেনে, সংযত ভাবে হবে। প্রশাসন তা নিয়েই এদিন সিএম-এর সঙ্গে আলোচনা করেছেন।

মুখ্যসচিব এদিন বলেন , ‘দুর্গাপুজোর মতোই হবে দিওয়ালি ও কালীপুজো । এখন কোভিড পরিস্থিতিতে এটা দেখতে হবে। তাই সবাইকে অনুরোধ বাজি পোড়াবেন ও ফাটাবেন না।মানবিক দিক থেকে দেখলে, বায়ুদূষণ অত্যন্ত ক্ষতিকর হতে পারে। বিসর্জনের ব্যপারে স্থানীয় পুলিশের সাথে কথা বলে হবে। সুপ্রিম কোর্টে নিষিদ্ধ বাজি ব্যবহার তো করবেন না। আমাদের আবেদন অন্য বাজিও যেন ব্যবহার না হয়।’

এখানেই শেষ নয় মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুজো বন্ধ হোক কেউ চায় না। এই পরিস্থিতিতে বাজি এড়িয়ে যেতে হবে। কালী পুজোয় অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে।শোভাযাত্রাতেও বাজি পোড়াবেন না। মূর্তি আচ্ছাদন ওপরে থাকবে। কিন্তু চারপাশ যেন খোলা থাকে। হাইজিন সকল নিয়ম মেনে। আমাদের আনন্দ যেন অন্যদের নিরানন্দ না হয়।পজিটিভ রেট কমছে, ডেথ রেট কমছে, সংক্রমণ হার কমছে। কোনও কোনও দিক থেকে অন্য কথা বলা হলেও। হার কমেছে।’

ইতিমধ্যেই শহরের বেশ কিছু আবাসন বাজি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ৷ চিকিৎসক, পরিবেশকর্মী ও সচেতন বহু মানুষ দিওয়ালিতে এবার বাজি না পোড়ানোর আবেদন রেখেছেন জনসমাজের কাছে ৷ করোনা পরিস্থিতিকেই নজরে রেখে রাজস্থানে এবছর নিষিদ্ধ করা হয়ে বাজির ব্যবহার ৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD