বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়‍‍

দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়‍‍

ফাইল ছবি।।
নিউজ ডেস্কঃ

দেশের মানুষ যেন ন্যায়বিচার পায়, কেউ যেন ভোগান্তির শিকার না হয়; বিচারকদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। মামলার রায়গুলো দ্রুত দেয়ার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগ আইনের শাসন ও স্বাধীন বিচার বিভাগে বিশ্বাসী। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের মূলভিত্তি- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিকসহ সব মৌলিক চাহিদা পূরণ এবং সঠিক বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বঙ্গবন্ধু উল্লেখ করে গেছেন। বঙ্গবন্ধু প্রথম নারীদের বিচার বিভাগে আসার সুযোগ করে দেন। বিচার বিভাগের বিষয়ে সরকার আন্তরিক উল্লেখ করে বিচারক নিয়োগ, দক্ষতা বৃদ্ধিসহ নানান পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD