শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান খায়রুল ইসলাম

র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান খায়রুল ইসলাম

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) তিনি র‌্যাবের গোয়েন্দা শাখার নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর ফলে তিনি লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হলেন।
লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুযোগ্য কর্মকর্তা। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তার গোয়েন্দা সংস্থায় কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। তিনি সুদানে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

মুহাম্মদ খায়রুল ইসলাম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর প্রেষণে র‌্যাবে যোগদান করেন এবং একই বছরের গত ১৪ নভেম্বর র‌্যাব-১২ এর অধিনায়ক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে র‌্যাব-১২ জঙ্গি, মাদক, সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারীসহ বিভিন্ন অপরাধীদের দমনে সফলতার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও সমাজের নানা অপরাধ দমন সংক্রান্ত অভিযানে খায়রুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন পরিসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস অফিসার। তিনি উগান্ডা, যুক্তরাজ্য, ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য সরকারি কাজে গমন করেন।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর সেটি নিয়ন্ত্রণেও নিজের অধীনস্থ ফোর্সকে করোনামুক্ত রাখতে খায়রুল ইসলামের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়। লকডাউন, হোমকোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করণেও তার ছিল অনন্য ভূমিকা।

তার উদ্যোগে ব্যাটালিয়নে কর্মরত সব র‌্যাব সদস্যকে সুরক্ষাসামগ্রী দেওয়ার পাশাপাশি তার দায়িত্বপূর্ণ এলাকায় জনসাধারণের মধ্যেও এসব সামগ্রী বিতরণ করা হয়। তার নির্দেশক্রমে জনসমাগম স্থানে বেশ কয়েকটি জীবাণুমুক্তকরণ কেন্দ্র স্থাপন করা হয়। এছাড়াও দুর্গত মানুষের সহায়তায় তিনি খাদ্যসামগ্রীসহ ত্রাণ তৎপরতা পরিচালনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD