বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
আখাউড়ায় জ্যান্ত গরুর ভূরি ও অন্ডকোষ খেয়ে ফেলেছে এক যুবক!

আখাউড়ায় জ্যান্ত গরুর ভূরি ও অন্ডকোষ খেয়ে ফেলেছে এক যুবক!

লিয়াকত মাসুদ ব্রাহ্মনবাড়িয়া।।

মানুষ জীবন বা‍ঁচতে সাধারণত ভাত, ফলসহ নানা প্রকার খাদ্য সামগ্রী খেয়ে থাকেন। কিন্তু পশুর রক্ত, অন্ডকোশ, কলিজা ভূঁড়ি, নাভী খাওয়ার নজির পাওয়া খুবই দুষ্কর। এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকায়। প্রকাশ্য দিবালোকে তারেক (১৮) নামে এক কিশোর মাঠে ঘাস খাওয়া এক গরুর রক্ত, অন্ডকোশ, ভূঁড়ি, নাভী, কলিজা খেয়ে ফেলেছে। পা বেধে ধারালো অস্ত্র দিয়ে পায়খানার রাস্তা কেটে ওইসব বের করে সে খেয়ে ফেলে।

আজ সোমবার দুপুরে পৌর শহরের তারাগন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এদিকে এ খবর মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আশপাশের শত শত লোক দেখতে ভীড় করেন। এ ঘটনায় ওই কিশোরকে স্থানীয় লোকজন আটক করেছে। আটক তারেক একই এলাকার মো.আমাল খাঁর ছেলে।

গরুর মালিক তারাগন পশ্চিম পাড়ার মো. আবু তাহের মিয়া বলেন, গত কিছুদিন পূর্বে প্রায় ৫০ হাজার টাকায় এই গরুটি ক্রয় করেন তিনি। প্রতিদিনের ন্যায় বাড়ি সংলগ্ন খোলা মাঠে ঘাস খেতে দেন তিনি। দুপুরে গরুটিকে দেখতে গেলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। সেইসাথে গরুর নারী ভূঁড়ি, নাভীও পড়ে আছে। এ অবস্থায় সে আমাকে দেখতে পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্ট করে। এক পর্যায়ে স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে তাকে আটক করা হয়। সে গরুর ওইসব খেয়েছে বলে স্বীকার করেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় গরুটিকে পরে জবেহ করা হয়।

তিনি বলেন, অনেক কষ্ট করে এই গরুটি ক্রয় করেছিলাম। কিন্তু এ ঘটনায় আমার বড় ধরনের ক্ষতি হয়েছে। আলম মিয়া বলে মানুষকে কত কিছু খাবার খেতে দেখেছি কিন্ত ওইসব খেতে দেখি নাই। গরু নিয়ে অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন বলে জানায়। মুর্শেদ মিয়া বলেন, আগে মাঠে গরু দিয়ে নিশ্চিন্তে বাড়িতে গিয়ে অন্যান্য কাজ করেছি। এখন দেখছি সব শেষ হয়ে গেছে। আমার জীবনে এ ধরনের ঘটনা দেখিনি।

আখাউড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. কামাল বাশার বলেন ঘটনাটি শুনে দ্রুত খোঁজখবর নিতে লোক পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণে এ ঘটনা ঘটেছে। তাকে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। তা না হলে আরো বড় ধরনের সমস্যা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD