শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
উস্কানি দিচ্ছে বিএনপি: তথ্য প্রতিমন্ত্রী

উস্কানি দিচ্ছে বিএনপি: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: পিআইডি
নিউজ ডেস্কঃ
তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সারা বিশ্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি প্রশংসিত হচ্ছে তখন সরকারের সাফল্যকে নস্যাৎ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একের পর এক অসংলগ্ন ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন; যা অনাকাঙ্ক্ষিত ও উস্কানিমূলক। দেশের জনগণ অতীতের মতো এসব অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখান করবে।

প্রতিমন্ত্রী গতকাল সোমবার (০৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ’৯০ এর গণ-আন্দোলনের শহিদ নূর হোসেনের স্মরণে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নূর হোসেন ছিলেন অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তির দূত। নূর হোসেন একটি ইতিহাস। নূর হোসেন আগামীর চিরন্তন প্রেরণা। জাতির পিতার নেতৃত্বে অর্জিত স্বাধীন বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান নেই।

সংগঠনের সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কামাল চৌধুরী, বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, সাংবাদিক মানিক লাল ঘোষ, হুমায়ূন কবির মিঝি প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD