শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সীমান্তে কেউ পরীক্ষা নিতে চাইলে তাকে উচিত জবাব দেওয়া হবে

সীমান্তে কেউ পরীক্ষা নিতে চাইলে তাকে উচিত জবাব দেওয়া হবে

ফাইল ছবি।।
কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়।।

সীমান্তে কেউ পরীক্ষা নিতে চাইলে তাকে উচিত জবাব দেওয়া
হবে৷ রাজস্থানে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে গিয়ে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গেই দীপাবলি কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ করোনা অতিমারির মধ্যেও এ বছর তার ব্যতিক্রম হচ্ছে না৷ এ বছর রাজস্থানের জয়সলমেরে লোঙ্গেওয়ালা পোস্টে পৌঁছে গিয়েছেন তিনি৷ পাক সীমান্ত লাগোয়া এই পোস্ট কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ ভারতের কাছে৷ সেনা জওয়ানদের উদ্ধুদ্ধ করতে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অনেকেই বলেন কেন আমি প্রত্যেক বছর দীপাবলি সেনা জওয়ানদের সঙ্গে কাটাই৷ আমরা নিজেদের পরিবার, কাছের মানুষের সঙ্গে দীপাবলি উদযাপন করি৷ আর আমার কাছের মানুষ, পরিবার হলেন আপনারা৷’ তিনি আরও বলেন, ১৩০ কোটি ভারতীয়ের হয়ে সেনা জওয়ানদের জন্য তিনি মিষ্টি নিয়ে এসেছেন৷ তাঁর কথায়, ‘আপনাদের সঙ্গে আমি যত সময় কাটাই, ততই দেশকে সেবা করার এবং নিরাপদ রাখার অঙ্গীকার আরও দৃঢ় হয়৷’

এ বছর দীপাবলিতে দেশের জওয়ানদের সম্মানে একটি করে প্রদীপ জ্বালানোর জন্য দেশবাসীর কাছে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী৷ শুক্রবারও সেই আবেদন রেখেছেন তিনি৷ ২০১৪ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই দিওয়ালিতে সিয়াচেনে পৌঁছে গিয়েছিলেন নরেন্দ্র মোদি৷ এর পর গত কয়েক বছরে একে এক উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব এবং জম্মু কাশ্মীরের বিভিন্ন ফরওয়ার্ড বেসে সেনা জওয়ানদের সঙ্গে দীপবালি কাটিয়েছেন তিনি৷ গত বছর কাশ্মীরের রাজৌরিতে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেন তিনি৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD