মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
কসবায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালতে যুবককে জেল ও জরিমানা

কসবায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালতে যুবককে জেল ও জরিমানা

কসবা প্রতিনিধি।।
ব্রাক্ষণবাড়িয়ার কসবায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালতে আলআমিন (৩০) নামে এক বিবাহীত যুবককে ১৫দিনের কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৬ আগষ্ট) দুপুরে সিডিসি স্কুলের সামনে প্রকাশ্যে এ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান।

জানা যায়; উপজেলার কাইমপুর গ্রামের আবদুল আলীমের পুত্র আলআমিন দীর্ঘদিন যাবত একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। পরে ওই প্রবাসীর স্ত্রী এ ব্যাপারে কসবা থানায় একটি সাধারন ডাইরী করা হয় এবং গত মঙ্গলবার বিকেল ওই উত্যক্তকারীকে পুলিশ পৌরশহর থেকে আটক করে। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতে নিকট আল্আমিন তার দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে জেল ও জরিমানা প্রদান করেন। পুলিশ আলআমিনকে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) হাছিবা খান বলেন; এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে আলআমিন নামক এক যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা রায় প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD