শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
আখাউড়ায় চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়ায় ২ যুবক গ্রেফতার

আখাউড়ায় চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়ায় ২ যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি।।

আখাউড়ায় চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়ায় ২ যুবক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর ‘মহানগর গোধূলি’ ট্রেনে ঢিল ছোড়ার অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ট্রেনে ঢিল ছোড়ার সময় তাদেরকে হাতে নাতে আটক হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের সুমন মিয়ার ছেলে মো. আলাউদ্দিন (২৩) এবং নবীনগর উপজেলার বড়াইল গ্রামের বকুল মিয়ার ছেলে জাবেদ মিয়া (২১)।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে ঢাকাগামী মহানগর গোধূলি ট্রেনটি স্টেশন ছাড়ার পরপরই ওই যুবক ঢিল ছোঁড়ে। স্টেশনে দায়িত্বরত পুলিশ তাদেরকে তাৎক্ষণিকভাবে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার সোমবার সকালে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হয়। তবে তাদের ঢিলে ট্রেনের কোন যাত্রী হতাহত হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD