শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভাই-বোন হত্যাকাণ্ড: ‘সন্দেহভাজন’ মামা পুলিশের হাতে আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভাই-বোন হত্যাকাণ্ড: ‘সন্দেহভাজন’ মামা পুলিশের হাতে আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নিজ বাড়ির খাটের নিজ থেকে কামরুল ইসলাম (১০) ও শিফা আক্তার (১৪) নামে দুই ভাই-বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ‘সন্দেহভাজন অভিযুক্ত’ বাদল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকার সবুজবাগ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বাদল কুমিল্লা জেলার হোমনা উপজেলার হোদাদাউপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্পর্কে নিহত কামরুল ও শিফার মামা। হত্যকাণ্ডের পর থেকেই সেই বাদল পলাতক ছিল।
বাঞ্ছারামপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক বাদলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গতকাল মঙ্গলবার নিহতদের বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়ির খাটের নিচ থেকে বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (১০) ও শিফা আক্তারের (১৪) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকেল থেকে কামরুল ও শিফার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে এলাকায় মাইকিংও করা হয়। পুলিশকেও ঘটনাটি জানানো হয়। পরে রাতে নিজ ঘরের দুই রুমের দুই খাটের নিচে কামরুল ও শিফার রক্তাক্ত মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD