শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
ভ্যাকসিন ছাড়াই করোনার ২য় ঢেউ মোকাবিলা করতে হবে

ভ্যাকসিন ছাড়াই করোনার ২য় ঢেউ মোকাবিলা করতে হবে

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ

ঢাকাঃ করোনার দ্বিতীয় দফার সংক্রমণ (সেকেন্ড ওয়েভ) মোকাবিলা অবশ্যই ভ্যাকসিন ছাড়াই করতে হবে। কারণ এ সময়ের মধ্যে ভ্যাকসিন এসে পৌঁছাবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান এ সতর্কবার্তা দিয়েছেন।

গতকাল বুধবার তিনি আরও বলেন, ভ্যাকসিনকে একক কোনো জাদুকরী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে জনগণের প্রশ্নোত্তর পর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেন, যে কোনো জায়গায় উল্লেখযোগ্য পর্যায়ে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছাতে চার থেকে ছয় মাস সময় লাগবে।

‘অথচ অনেক দেশে করোনা দ্বিতীয় সংক্রমণ ঢেউ চলছে এবং তা চলবে। আমাদেরকে ভ্যাকসিন ছাড়াই সংক্রমণের চূড়ান্ত মোকাবিলা করতে হবে’ যোগ করেন তিনি।

মাইকেল রায়ান সতর্ক করে আরও বলেন, ‘কেউ কেউ ভ্যাকসিনকেই একমাত্র সমাধান বিবেচনা করছে। কিন্তু আমরা যদি ভ্যাকসিনকেই একমাত্র সমাধান ভাবি তাহলে কভিড-১৯ জিরো পর্যায়ে পৌঁছাবে না।’

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১৩ লাখ ৫৪ হাজার ৬১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD