শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ গাঁজা সেবির কারাদণ্ড

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ গাঁজা সেবির কারাদণ্ড

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুরে গাঁজার আসর থেকে আট যুবককে আটক করে জেলা কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১৮ নভেম্বর জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় বিএডিসি মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুর রহমানের নেতৃত্বে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হুমায়ুন কবীর ভূঁইয়া ১৮ নভেম্বর রাত ৯টার দিকে জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকায় বিএডিসি মাঠে মাদকবিরোধী অভিযান চালান। এই সময় সেখানে গাঁজার আসর থেকে আট যুবককে হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় আটক আট যুবকের মধ্যে জামালপুর শহরের বাগানবাড়ী এলাকার মো. সেলিমের ছেলে সাকিবুল হাসান সজীবকে (২২) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি সাতজনের প্রত্যেককে পনের দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।
পনের দিনের কারাদণ্ডপ্রাপ্ত সাত যুবকরা হলেন- জামালপুর শহরের ফুলবাড়িয়া এলাকার আমির হোসেনের ছেলে নাহিদুল ইসলাম (২৫), হারুন অর রশিদের ছেলে সোয়ানুর রহমান (২১), রুমেল হোসেনের ছেলে আরিফ হোসেন (২২), তারা মিয়ার ছেলে রাহান হোসেন (২৩), মো. খলিলের ছেলে রিদুয়ান (২০), মোবারক হোসেনের ছেলে আল জিহান (২১) ও রুহুল আমিনের ছেলে জোবায়ের ইসলাম (২০)।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD