বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাণীনগরে গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পের জমি পরিদর্শন করেন জেলা প্রশাসক

রাণীনগরে গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পের জমি পরিদর্শন করেন জেলা প্রশাসক

রহিদুল ইসলাম রাইপ
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ রাণীনগরে মুজিববর্ষে গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পের জমি পরিদর্শন করেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।

বৃহস্পতিবার জেলার রাণীনগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে প্রকল্পের জমি পরিদর্শন করেন।

এছাড়াও তিনি উপজেলার কালিগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। অতপর এলজিএসপি-৩ এর অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্লু-টুথ সাউন্ড সিস্টেম ও আলমিরা বিতরণ করেন।

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই বৃহস্পতিবার একডালা ইউনিয়নের ডাকাহার গ্রামে চৌধুরী পুকুরের খাস জমি পরিদর্শন করেন নওগাঁর জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ,সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD