বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
জঙ্গি আস্তানা থেকে আটক ৪

জঙ্গি আস্তানা থেকে আটক ৪

রাকিব মাহমুদ
শাহাদাতপুর,(সিরাজগঞ্জ) প্রতিনিধি।।

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার উকিল পাড়া এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। ওই বাড়ি থেকে চারজন বেরিয়ে এসে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণ করা চারজনের মধ্যে এক জনের নাম কিরণ। বাকিদের নাম-পরিচয় জানা যায় নি।

আজ শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব। সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে।

র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ‘জঙ্গি আস্তানা’ আমরা ওই বাড়িটি অভিযান চালাচ্ছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে।

তবে ঘটনাস্থলে র‌্যাবের আরও টিম কাজ করছে। ঢাকা থেকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট এসেছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনগত রাতে রাজশাহী থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার জঙ্গিকে আটক করেছে র‌্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার উকিলপাড়ার ওই বাড়িতে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে চারজন জঙ্গিকে আটক করা হয়েছে। এদের মধ্যে নব্য জেএমবির রাজশাহী অঞ্চলের প্রধান মাহমুদও রয়েছে। আটকের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরও জানান, এক তলা ওই টিন শেড বাড়ির ভেতরে একাধিক সশস্ত্র ব্যক্তি রয়েছে। অভিযানের ব্যাপারে পরবর্তীতে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD