শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারির ৪ জন আটক

আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারির ৪ জন আটক

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে টিকিট কালোবাজারির গডফাদার মিলন মিয়াসহ চার জনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পূর্বাঞ্চল রেলপথের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১১১টি টিকিট উদ্ধার করা হয়।

আটককৃত হলো- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা গ্রামের মৃত মরহুম আলীর ছেলে মিলন মিয়া, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের শ্যামনগর গ্রামের আবুল খায়ের খলিফার ছেলে স্বপন খলিফা, আখাউড়া পৌর শহরের রুপনগর গ্রামের বাসিন্দা বায়েক মিয়ার ছেলে পারভেজ মিয়া ও কুমিল্লা জেলার কোতুয়ালী থানার ধর্মপুর গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে মজিবুর রহমান।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসোইন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় টিকিট বিক্রি করার সময় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে টিকিট বিক্রির ৮ হাজার ৫শ টাকাও জব্দ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD