শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
অবশেষে চলেই গেলেন আড়াইবাড়ির পীর সাহেব

অবশেষে চলেই গেলেন আড়াইবাড়ির পীর সাহেব

বাকের সরকার বাবর।।
কসবার আড়াইবাড়ি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার সাঈদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তার বয়স হয়েছিল ৫২ বছর।

মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার ভোর ৪টা ২০ মিনিটে গোলাম সারোয়ার সাঈদী মৃত্যুবরণ করেছেন। বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।

অসুস্থ হওয়ার পর বেশকিছু দিন ঢাকার একটি বেরসকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পীরসাহেব আড়াইবাড়ী বলে দেশজুড়ে খ্যাতি ছিল এই মিষ্টিভাষী সুবক্তার।

বিগত কয়েক বছরে ইউটিউবে দীনের বিভিন্ন বিষয়ের উপর তার বয়ান ব্যাপক সাড়া ফেলেছে।

যে কারণে তরুণদের মধ্যে ব্যাপক আকর্ষণ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর। তার ইন্তেকালে কসবা আড়াইবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD